বুধবার, ৫ নভেম্বর, ২০০৮

গাঁয়ের গল্প



যাচ্ছিলাম সেদিন গাঁয়ের মেঠো পথ ধরে,
যাচ্ছি বহু দূর...
হঠাৎ মন কেড়ে নিল, রাখালের বাউলিয়া সুর।



যখন ঢুকলাম গাঁয়ে, দেখি -
গাছে গাছে আম লিচু আর ফুল।
সরষে দেখে ভাবলাম, হলদে রঙের বন;
কাছ থেকে দেখে ভাঙল আমার ভুল।




নদীতীরে হাটছিলাম যখন,
সন্ধ্যে অথবা বিকেলবেলা তখন।
দূর থেকে ভেসে এল, সুমধুর বাতাস; সাথে মিষ্টি একটা গান,
কাছে আসতে দেখি, এ যে মাঝির ভাটিয়ালির টান!



যখন সকাল হল স্নিগ্ধ পরষে,
রক্তের থালাটা ভেসে উঠেছে,
পূর্বদিকের আকাশে।



আবার যখন রওনা দিলাম নিরুদ্দেশের পথে,
শুনতে পেলাম কিচিরমিচির
বাঁশবাগানের পাশে।



দেখতে পেলাম দূরে কোথাও
দুষ্টু ছেলের দল।
দেখেই বুঝলাম, এরাই চষিয়া ফিরবে
ঐ নদীটির জল।



নদীতে জল অল্প
শেষ গাঁয়ের গল্প।



[কবিতাটি ১৫.১০.২০০১ তারিখে লেখা; তখন ক্যাডেট কলেজে ছিলাম, সবে মাত্র ক্লাস সেভেনে পড়ি। কিন্তু ছবিগুলো ২০০৮ এ তোলা... কিন্তু কেমন করে যেন কিছুটা মিল খুঁজে পেলাম কবিতা আর ছবিগুলোর মাঝে]

1টি মন্তব্য:

২২ আগস্ট, ২০১০ এ ৬:৫৮ AM -তে, Blogger Hasin Shadab Saikat বলেছেন...

awesome idea bhaijaaan!!!i could discover u as a gr8 photographer also...by reading this...gr8 man!!!banglay..."shonar chele"....!!

 

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম