মোবাইল নম্বর … … স্মৃতিতে SSC পরীক্ষা …
জীবনে প্রথম পাবলিক পরীক্ষা দিতে গেছি …
প্রথম পরীক্ষা English 1st …
আমাদের সীট পড়েছিল কলেজের পাশেই “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়”এ …
যে যার সীট খুঁজে নিয়ে বসে পড়লাম … কে কাকে কীভাবে কখন “কত নং প্রশ্ন উ:” ... ... - এগুলোই আমাদের তখনকার আলোচনার বিষয়.. যথারীতি স্যার আসলেন, খাতা দিলেন … আমরা সবাই চুপ …
খুব সতর্কতার সাথে খাতার OMR sheet এ রেজিস্ট্রেশন নং, Subject code ইত্যাদি পূরণ করতে শুরু করলাম … কিন্তু খাতায় রোল নম্বর লিখতে গিয়ে আমার ঘটল বিপত্তি …
ছয় ডিজিটের রোল নম্বর লিখতে গিয়ে দেখি নম্বরটা খুব পরিচিত মনে হচ্ছে … …
যা হোক, পরীক্ষা নিয়ে ভাবতে গিয়ে রোল নম্বর নিয়ে খুব বেশি ভাববার সময় পেলাম না … …
কিন্তু ২য় দিনেও একই ঘটনা … রোল নং লিখতে গিয়ে আবার আমি থমকে যাই … নম্বরটা খুব বেশি পরিচিত মনে হচ্ছে … … তবে সেদিনও এই “পরিচিত পরিচিত” খেলার কোন সমাধান খুঁজে পেলাম না … …
পরের পরীক্ষা বাংলা, বেশ কিছুটা relax … এবার রীতিমত গবেষণায় লেগে গেলাম … … ২/৩ জন বন্ধুকে ব্যাপারটা জানালাম …
অবশেষে যে result পেলাম, তাতে আমি একেবারে তাজ্জব … …
আমার ছয় ডিজিটের রোল নং আর আমার এক Friend*** এর মোবাইল নম্বরের শেষ ছয় ডিজিট অবিকল এক … …
*** এই Friendটি বর্তমানে আমার মায়ের হবু পূত্রবধূ … … আর আমার মায়ের একটাই ছেলে … হি হি হি … …


3টি মন্তব্য:
শেষের লাইনটা পড়ে মজা পাইলাম । :=]
enjoyed it very much. nice touch in the end...
oshadharon hoice bhaia....well done boss!!!kintu pore roll number thik korlen kivabe??mane ager xam er khata guli to joma diyei dicile...last qus...aunty'r hobu putrobodhu ta ke????.......plz bhaia akhane na bolle...shamnashamni...tobe boltei hobe bhai.......!!
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম